প্রিন্ট এর তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসিরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটাররা যাতে নিরাপদে ভোট প্রদান করতে পারেন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট প্রদান করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত