প্রিন্ট এর তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
নগদ টাকাসহ জামায়াতের নেতাকর্মীরা আটক: যা জানালো প্রশাসনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দে ৭১ হাজার নগদ টাকাসহ জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আটকদের ছেড়ে দিয়ে জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।আজ বুধবার
(১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। নগদ টাকাসহ আটক হওয়া ওই দুই ব্যক্তি হলেন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিন ও একই ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ইমদাদুল হক।এসংক্রান্ত একটি ভিডিও এই প্রতিবেদকের সংগ্রহে রয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, ভোট কেনার জন্য এসেছে, এমন দাবি করে একটি সিএনজি থেকে কয়েকজনকে নামিয়ে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আশপাশের বেশ কিছু লোকজন এসে ভিড় করে।খবর পেয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে আসেন।তিনি বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক চার জনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নামসংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। আর টি-শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে। এসময় তাদের কাছে বেশকিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। আব্দুল্লা
আল মামুন আরও বলেন, টাকার অংশে গরমিল এবং উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে।তদন্তের
পর এ
বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া
হবে। আপাতত
আটকদের ছেড়ে
দেওয়া হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত