প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী সৈয়দ আলীর নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিনতা
কামরুজ্জামান (কামরুল) , নীলফামারী প্রতিনিধি ||
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিনত হয়েছে। আজ সোমবার ৯ ফেব্রুয়ারি বাদ মাগরিব স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। অনুষ্ঠিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম রেজা, আহবায়ক কমিটির সদস্য আহাম্মেদ সাঈদ চৌধুরী ডিডু, সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু, উপজেলা যুব দলের আহবায়ক হারুনর রশীদ জোয়াদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি'র নেতাকর্মীগন দলে দলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী জনসভায় অংশ গ্রহনে জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠের কানায় কানায় জনসমুদ্রে পরিনত হয়।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত