প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
জনগণের কথায় সরকার চলবে : গয়েশ্বরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণের কথায়
সরকার চলবে। আমরা আকাশকুসুম স্বপ্ন দেখতে চাই না, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।’আজ
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পার্টি অফিসের সামনে মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।তিনি
বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করতে চায় বিএনপি।যারা
স্বাধীনতাকে
বিশ্বাস করে
না, তিনি
তাদের ঘৃণা
করেন। তিনি
স্বাধীনতাবিরোধী শক্তি
নানা ষড়যন্ত্র
করলেও ভোটারদের
এসব উপেক্ষা
করে ভোটকেন্দ্রে
যাওয়ার আহ্বান
জানান। এ
সময় তিনি
বলেন, ‘ভোট
দেওয়া শুধু
অধিকার নয়,
ভোটের ফলাফল
রক্ষা করাও
জনগণের দায়িত্ব।’গণমিছিলে
উপস্থিত সাংবাদিকদের
উদ্দেশে তিনি
বলেন, ‘আমরা
যদি কখনো
পথ হারিয়ে
ফেলি, আপনারা
পথ দেখিয়ে
দেবেন। আমাদের
ভুল-ত্রুটি
ধরিয়ে দেবেন।
গণমাধ্যমের
এই ভূমিকা
গণতন্ত্রের
জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।’এ
ছাড়া এবারের
নির্বাচনে অংশগ্রহণ
করা অন্যান্য
প্রার্থীদের
ধন্যবাদ ও
অভিনন্দন জানান
বিএনপির এই
জ্যেষ্ঠ নেতা।
তিনি আশা
প্রকাশ করেন,
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
ও শান্তিপূর্ণ
পরিবেশে ভোটগ্রহণ
অনুষ্ঠিত হবে।গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন
বিএনপি ও
এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক। তারা নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে নির্বাচনী গণমিছিলে অংশ নেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত