প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মোনাফেকদের ভোট দেওয়া যাবে না: হারুনুর রশীদা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ বলেছেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি, রাজাকারদের প্রজন্ম। তারা গুজব সৃষ্টি করে, অপপ্রচার চালায়। কাজেই মোনাফেকদের ভোট দেওয়া যাবে না।’ আজ সোমবার
(৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা
বলেন।হারুনুর রশীদ বলেন, ‘তারা (জামায়াত) বলেছিল পিআর ছাড়া ভোট করব না। গণভোট না হলে ভোট করব না। জামায়াত নিজেদের লোকদের সাজিয়ে দল বদলের নাটকও করেছে।’তিনি আরও বলেন, ‘আসন্ন
নির্বাচনে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ধানের শীষে ভোট দিতে হবে।
বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে, জনকল্যাণে কাজ করে। বিএনপি থাকলে দেশে আইন থাকে। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। কাজেই জেনে-শুনে ভোট দিতে হবে।’অন্তর্বর্তী
সরকারের কঠোর
সমালোচনা করে
হারুন বলেন,
“সরকার বিদেশি
ইন্ধনে সংস্কারের
নামে বিশৃঙ্খলা
করেছে। গণভোট
মানুষকে বিভ্রান্ত
করেছে। অনেকগুলো
মিশ্রিত বিষয়ে
একসাথে ‘হ্যা’
বা ‘না’
ভোট দিতে
হবে। কেউ
যদি কোনো
বিষয়ে হ্যাঁ
দিতে চায়,
আবার কোনো
বিষয়ে না
দিতে চায়,
তাহলে কী
করবে?”সদর
উপজেলা পরিষদের
সাবেক ভাইস
চেয়ারম্যান
নজরুল ইসলামের
সভাপতিত্বে
নির্বাচনী জনসভায় অন্যান্য
নেতৃবৃন্দ বক্তব্য
দেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত