প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আমরা সন্ত্রাসবিরোধী হওয়ায় স্বাধীনতাবিরোধী হয়েছি : মাসুদ সাঈদীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী
মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে স্বাধীনতাবিরোধী হয়েছি। স্বাধীনতার চেতনার কথা তারা বলে যারা বিগত ৫৪ বছরে লুটপাট করে দেশটাকে ধংস করে দিয়েছে। তাদের মুখে কি স্বাধীনতার কথা মানায়?’ আজ রবিবার
(৮ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সমাবেশে এই কথা বলেন
তিনি। মাসুদ
সাঈদী বলেন, ‘আমরা সব সময় সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
অন্যায়ের প্রতিবাদ
করেছি। আমরা বিগত দিনের ন্যায় এখানো প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে চাই। আসুন, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জিয়ানগর উপজেলার উন্নয়ন করি। আল্লামা সাঈদীর রেখে যাওয়া বাকি কাজগুলো আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করার স্বপ্ন দেখি।
এই উপজেলায় যত উন্নয়ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইমারত দেখেন সব কিছু আল্লামা সাঈদীর নিজের হাতে গড়া।’মাসুদ সাঈদী আরও বলেন, ‘আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে বিগত সময়ের চেয়ে বহুগুণ বেশি উন্নয়ন আপনাদের উপহার দেব। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় একটি টাকারও দুর্নীতি করি নাই যেমনটা করেননি আল্লামা সাঈদী। এই দাঁড়িপাল্লা মাসুদ সাঈদীর নয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর।
আপানারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পুরো পিরোজপুর-১ আসনে উন্নয়নের সহযোগী হবেন বলে আমি আশা করি।’ উপজেলা
জামায়াতের আমির
মো. আলী
হোসেনের সভাপতিত্বে
ও সেক্রেটারী
মো. তৌহিদুল
ইসলাম রাতুলের
সঞ্চালনায় সমাবেশে
বক্তব্য রাখেন
পিরোজপুর জেলা
জামায়াতের সেক্রেটারি
মো. জহিুরুল
হক, পিরোজপুর
জেলা খেলাফত
মজলিস সভাপতি
মো. নাসির
উদ্দিন ওসমানী,
পিরোজপুর জেলা
হিন্দু বৌদ্ধ
খ্রিষ্টান পরিষদ
সভাপতি বাবুল
হালদার, জেলা
এনসিপি সভাপতি
মো. মাহবুবুল
আলম, সদর
উপজেলা আমির
মো. ছিদ্দিকুর
রহমান, জিয়ানগর
উপজেলা ছাত্রশিবির
সভাপতি আশ্রাফুল
আলমসহ বিভিন্ন
অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত