প্রিন্ট এর তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সমালোচনায় পিছু ছাড়ছে না' দিরাই ডাক বাংলো'র কর্মচারী ধনো'রা
নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি ||
দিরাই সরকারি ডাক বাংলো'র
কর্মচারী পতিত আওয়ামী সরকারের একজন কর্মী ধনোর পিছুই ছাড়ছে না সমালোচনা। প্রতিনিয়ত
তিনি কোন না কোন সমালোচনার শিকার হচ্ছেন। বিগত ৫-ই আগষ্টের পর থেকে সব জায়গায় সরকারি
কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্বের প্রতি আগ্রহ থাকলেও টিক তার উল্টো পথে হাটছেন ধনো।তিনি প্রতিনিয়ত টাকার বিনিময়ে
সরকারি ডাক বাংলোতে সাধারণ মানুষ সহ বিভিন্ন
ঔষদ কোম্পানির লোকজনকে রাত্রী যাপনের সুযোগ করে দিচ্ছেন। তিনি বিগত আওয়ামী সরকারের
আমলে দলীয় নেতাকর্মীদের ইশারায় প্রতিনিয়ত ভাড়া দিয়ে থাকতেন।নামপ্রকাশে অনিচ্ছুক একজন
জানান, ২০২০, ও ২০২১ সালে ধনো জুয়ারীদেরকে জোয়া খেলার জন্য ডাক বাংলো ঘর ভাড়া দিতো।
টাকা দিয়ে দিরাই উপজেলা সহ বিভিন্ন উপজেলার লোকজন এসে সারা রাত্র জুয়া খেলতো। ধনো টাকা ছাড়া কিছুই বুঝে না। টাকা
দ্বারা তার সব কিছু সম্ভব। আওয়ামী সরকারের আমলে ধনোর স্বর্গরাজ্য ছিলো এ ডাক বাংলা,।দিরাই উপজেলা কৃষক দলের
এক নেতা জানান, ধনো বহু আগ থেকেই গাগু খেলোয়ার,অতিতে
এই ডাক বাংলোকে ঘীরে রয়েছে তার অনেক লীলা কৃত্তন। সে আওয়ামী সরকারের আমলে এই ডাক বাংলোকে
পূজি করে অনেক সুবিধা নিয়েছে। বিগত পতিত আওয়ামী সরকারের আমলে সে অনেক দুষ্ট ছিলো। কিন্তু
এই সময়কালে যদি ধনো পরিশুদ্ধ না হয় তাহলে আর কিছু করার নয়। ধনো'র এই সমস্ত কর্মকাণ্ড
আসলেই আমাদের জন্য লজ্জার আমরা দিরাই উপজেলা প্রশাসন সহ ধনো'র বিষয়টি খতিয়ে দেখার জন্য
আহবান করছি।দিরাই ডাক বাংলো ঘাটের
এক নাবিক জানান, প্রতিনিয়ত এখানে লোকজনের আনাগোনা দেখি। সরকারি স্যার দুই একজন সাপ্তাহ
মাসে আসেন। কিন্তু ডাক বাংলোতে এতো লোক আসেন কিভাবে? আমাদের ধনো ভাই মনে হয় ডাক বাংলা
ঘর ভাড়া দেন। সচেতন মহলের দাবী ডাক বাংলো হচ্ছে সরকারি সম্পত্তি ও গুরুত্বপূর্ণ লোকজনের
রাত্রি যাপনের নীড়, এখানে ওষুধ কোম্পানির ও প্রবাসীরা রুম পান কিভাবে। বিষয়টি আসলেই
পরিতাপের। আমরা শীঘ্রই ধুনোর অপসারণ চাই। এ বিষয়ে ধনো'র সাথে যোগাযোগ
করলে তিনি বলেন আমি কিছুই জানি না।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত