প্রিন্ট এর তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নানিয়ারচর সেনাজোন কর্তৃক বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদানা
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ||
রাঙ্গামাটি পার্বত্য জেলা'র নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল)
এর উদ্যোগে 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর
বাজার এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং বাজারের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ময়লা
অপসারণ করার জন্য একটি ট্রলি গাড়ী প্রদান করা হয়।গত মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) পূর্বে জোন কমান্ডার, নানিয়ারচর
জোন কর্তৃক নানিয়ারচর বাজার পরিদর্শনকালে বাজার এলাকা অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত
হওয়ায় বাজার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।উক্ত আশ্বাসেরই ধারাবাহিকতায় অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে
জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক
নানিয়ারচর বাজার এর সভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক সানাউল্লাহর নিকট উক্ত ট্রলি
গাড়ীটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।এ সময় জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন, বিএ-৮২২০ মেজর শেখ
মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ
সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ
সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন
কর্তৃক অত্র এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত