প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাব : সারজিস আলমা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলে মন্তব্য করেছেন আগামীর নির্বাচন নির্ধারণ করবে আগামীতে জুলুমের বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জিম্মির বাংলাদেশ হবে, না মুক্তির বাংলাদেশ হবে।আজ
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে নিজের নির্বাচনী প্রচারণা সভায় এই কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম। এই সময় সারজিস আলম বলেন, ‘বিগত দেড় বছরে কে কী করেছে সেই চিত্র আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা-দাদারা যে মার্কায় ভোট দিয়েছেন আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে—এই যদি হয় আমাদের চিন্তা, তাহলে আমাদের পূর্বসূরিরা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে। বিগত দেড় বছরে কারা জুলুম-নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাব, তা বিবেচনা করতে হবে।’তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের পরে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়ি পাহারা দিয়েছি। কিন্তু একটি দলের নেতাকর্মী তাদের প্রতিমা বিসর্জনের জায়গা, মন্দিরের খাসজমি দখল করেছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে। সনাতন ভাই-বোনেরা দেড় বছরের কষ্ট কয়েক দিনের মিষ্টি কথায় ভুলবেন না।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীরা।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত