প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
হেলমেট বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে : মামুনুল হকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশে একটি আধিপত্যবাদী শক্তি হেলমেট বাহিনী ও হাতুড়ি বাহিনী দিয়ে আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। নাগরকান্দা-সালথায় হুমকি দেওয়া হচ্ছে যে, রিকশা মার্কায় ভোট দিলে ১২ তারিখের পর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় শুনে রাখো, আল্লামা আকরাম আলীর একজন নেতাকর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তবে যে আগুন জ্বলবে তা তোমরা সামাল দিতে পারবে না।‘আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।উপজেলা
সদরের মহেন্দ্র
নারায়ণ একাডেমি
মাঠে এ
সভার আয়োজন
করা হয়।
এ সময়
হুঁশিয়ারি উচ্চারণ
করে মামুনুল
হক বলেন,
‘আমরা শান্ত
থাকতে পছন্দ
করি, কারো
উসকানিতে পা
দিতে চাই
না। আমাদের
দিকে যে
ভ্রাতৃত্বের
হাত বাড়িয়ে
দেবে, তার
সঙ্গে হাতে
হাত রেখে
কাজ করতে
আমরা বদ্ধপরিকর।
কিন্তু কেউ
যদি ভয়
দেখিয়ে ভোটাধিকার
কেড়ে নিয়ে
পাস করার
পাঁয়তারা চালায়,
তবে বাংলাদেশের
মানচিত্রে তাদের
জায়গা হবে
না।‘স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ ও সাদাসিধে ভেবে দুর্বল মনে করবেন না। তিনি বাংলাদেশের জাতীয় মুরুব্বি। তাকে যদি দুর্বল ভেবে তার অধিকার আদায়ে ত্রুটি করেন, তবে জনতার কাঠগড়ায় আপনাদের পাই পাই করে হিসাব দিতে হবে।‘মাঠ বরাদ্দ নিয়ে গড়িমসির সমালোচনা করে তিনি বলেন, ‘এম এন একাডেমির মাঠ বরাদ্দ নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন। কেন্দ্র থেকে আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। আজকের পর বলে দিতে চাই, লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারেন, তবে এর দায় ফরিদপুরের ডিসি এবং সালথা-নগরকান্দার প্রশাসনকে নিতে হবে।‘জনসভায় রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলীসহ ১১-দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। হাজারো মানুষের উপস্থিতিতে মাঠটি কানায় পূর্ণ হয়ে ওঠে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত