প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার ৬ দফা ইশতেহার: সেবা নেই তো বিল নেইা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক-সন্ত্রাস নির্মূল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলের অঙ্গীকার করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তাঁর এই ছয় দফা ইশতেহারে নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। উপস্থিত জনসাধারণের সামনে তিনি তাঁর স্বপ্নের আধুনিক ঢাকা গড়ার রূপরেখা তুলে ধরেন, যেখানে নাগরিক সেবা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়।ইশতেহার তুলে ধরে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, ‘নির্বাচিত হলে সংসদে এসব বিষয়ে আইন প্রণয়নে প্রস্তাব উত্থাপন করবেন এবং এলাকাবাসীর কাছে নিজের জবাবদিহির কাঠামো গড়ে তুলবেন।‘এ সময় নিজেকে ‘এলাকার ঘরের মেয়ে’ উল্লেখ করে ফুটবল প্রতীকে তিনি ভোট চান।স্বাস্থ্য: প্রতিরোধ ও প্রস্তুতিতে জোরইশতেহারে মুগদা হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক–সংকট ও অব্যবস্থাপনা দূর করতে কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিক সরঞ্জাম দিয়ে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তরের কথাও বলেন ফুটবল প্রতীকের এই প্রার্থী।ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে—এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের ঘোষণা দেন তাসনিম জারা। নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস এবং নারীবান্ধব টয়লেট নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।গ্যাস ও নাগরিক সেবাইশতেহারে গ্যাস–সংকট নিরসনকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করতে হবে। এ জন্য তিনি সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবেন।পাশাপাশি পাইপলাইনের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহে বাধ্য করতে উদ্যোগ নেওয়ার কথা জানান ফুটবল প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, ‘এলপিজির বাজারে সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান নেওয়া হবে।’বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তাসনিম জারা বলেন, বর্ষা শুরুর আগেই ড্রেন পরিষ্কার করা হবে এবং বাসাবাড়ির সামনে ময়লার স্তূপ সরিয়ে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ভাঙা রাস্তার সমস্যা নিরসনে ওয়াসা বা সিটি করপোরেশন যে সংস্থাই রাস্তা কাটুক না কেন, কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ঠিকাদারকে জরিমানা গুনতে হবে। এসব সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের কথাও জানান তিনি।শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোটা থাকবে নাশিক্ষা খাতে বড় সংস্কারের কথা জানিয়ে তাসনিম জারা বলেন, স্কুল ভর্তিতে এমপির (সংসদ সদস্য) কোনো কোটা বা সুপারিশ থাকবে না; মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড।এ ছাড়া স্কুলে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব ও লাইব্রেরি গড়ে তোলার কথাও জানান ফুটবল প্রতীকের এই প্রার্থী। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।মাদক নয়, আলো চাইমাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তাসনিম জারা বলেন, ‘তরুণদের জন্য সুস্থ বিনোদন ও সমাজকল্যাণমূলক কাজের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদকের দিকে ঝুঁকে না পড়ে।’ মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি ঘোষণা দেন।এলাকার নিরাপত্তা বাড়াতে স্কুল ও গার্মেন্টস এলাকায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান তাসনিম জারা। পাশাপাশি গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার অঙ্গীকার করেন এই স্বতন্ত্র প্রার্থী।অর্থনীতি: সুযোগ হবে সবারঅর্থনৈতিক কর্মসংস্থানের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সহজ শর্তে ঋণ ও স্টার্ট-আপ ফান্ড চালুর কথা বলেছেন তাসনিম জারা। কর্মজীবী মায়েদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সাশ্রয়ী কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।অর্থনীতিতে সবার জন্য সমান তৈরির প্রতিশ্রুতি দিয়ে স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, স্থানীয় ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা অনলাইনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।অতিথি পাখি নই, আপনাদেরই একজন‘নো প্রটোকল’ উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘আমার সঙ্গে দেখা করতে কোনো “ভাই” বা “নেতা” ধরার প্রয়োজন হবে না।’ তিনি বলেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় একটি অফিস চালু করা হবে, যা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।নাগরিক অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি জানতে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুরও ঘোষণাও দেন ফুটবল প্রতীকের এই প্রার্থী।এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত