প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেলেন প্যাট কামিন্সা
স্পোর্টস ডেক্স ||
টি-টোয়েন্টি বিশ্বকাপের
প্রাথমিক ১৫ সদস্যের দলে ছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ধারণা করা হয়েছিল
শুরু থেকে না পারলেও মাঝপথে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্যাট কামিন্স টি–টুয়েন্টি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেনআইসিসিপিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেওয়া
হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্টও। তাঁর
জায়গায় সুযোগ পেয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনশ। বিগ ব্যাশে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বকাপ সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত জায়গা পাননি স্টিভেন স্মিথও। বিগ ব্যাশে দারুণ খেলেছেন স্টিভেন স্মিথ। তবে বিশ্বকাপের প্রাথমিক
দলে না থাকা স্মিথকে এবারও বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সকে শুরুতে
অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। ধারণা করা হয়েছিল, শুরু থেকে
না পারলেও মাঝপথে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিশ্বকাপের মতো বড় আসরে
কামিন্সের মতো বড় ক্রিকেটারের অভিজ্ঞতা দরকার ছিল অস্ট্রেলিয়ার। আইপিএলে কামিন্স
সানরাইজার্স হায়দরবাদের অধিনায়কও। মানে ভারতের কন্ডিশন খুব ভালো চেনা কামিন্সের।
তাঁর নেতৃত্বেই ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া।স্টিভেন স্মিথ। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া দেশের
হয়ে কামিন্স সর্বশেষ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডের বিপক্ষে
অ্যাডিলেড টেস্টে। সেটিই ছিল ওই বছর জুলাইয়ের পর তাঁর একমাত্র ম্যাচ।অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর
অ্যাডিলেড টেস্টের পরই টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে বিশ্রামে পাঠানো হয়। তবে
বিশ্বকাপের আগে পুরো সুস্থ হতে পারেননি কামিন্স। তাঁর চোটের সর্বশেষ স্ক্যান
রিপোর্ট ইতিবাচক হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে কামিন্সের
আরও সময় প্রয়োজন। ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের আগে কামিন্স
পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।বাঁহাতি পেসার ডরসুইস
সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশে ১২ ম্যাচে উইকেট নিয়েছেন ১৬টি। অস্ট্রেলিয়ার হয়ে ১৩
টি-টুয়েন্টিতে তাঁর ২০ উইকেট। খারাপ ফর্ম এবং মাঝের ওভারে স্পিন সামলানোর
জন্য আরেকজন বাঁহাতি ব্যাটসম্যান নিতে চেয়েছে অস্ট্রেলিয়া। এ কারণে ম্যাথু শর্টকে
বাদ দেওয়া হয়েছে, তাঁর জায়গায় দলে ঢুকেছেন
রেনশ। গত বছর অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে সিরিজে তাঁর ওয়ানডে অভিষেক, ভারতীয়
স্পিনারদের বিপক্ষে নিজের ব্যাটিংয়ে সামর্থ্য দেখিয়ে ৩ ইনিংসে ৫৩.৫০ গড়ে ১০৭ রান
করেন রেনশ।জি নির্বাচক টনি
ডোডেমেইড বলেন, ‘প্যাটের পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগায় বেন প্রস্তুত
বিকল্প হিসেবে দলে এসেছে। সে বাঁহাতি পেস বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও টেলএন্ডারে
কার্যকর ব্যাটিংয়েরও সক্ষমতা রাখে। গতির সঙ্গে সুইংয়ের মিশ্রণ এবং বুদ্ধিদীপ্ত
ভ্যারিয়েশনের দক্ষতা তাকে আমাদের প্রত্যাশিত কন্ডিশন এবং দলের সামগ্রিক কাঠামোর
সঙ্গে মানানসই করে তুলবে।’ তিনি আরও বলেন, ‘ম্যাটও (রেনশ) সম্প্রতি
সব ফরম্যাটেই মুগ্ধ করেছে। অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের
হয়ে সাদা বলের ক্রিকেটে বিভিন্ন ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে। টপ অর্ডার
স্থিতিশীল এবং শ্রীলঙ্কায় গ্রুপপর্বে স্পিন সহায়ক উইকেট প্রত্যাশিত হওয়ায়
ম্যাট মাঝের ওভারের ব্যাটিংয়ে বাড়তি সহায়তা দেবে। বাঁ-হাতি ব্যাটার হিসেবেও ভিন্নতা
দেবে মিডল অর্ডারে।’টি-টোয়েন্টি
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড,
বেন ডারউইশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস,
ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টোনিয়াস ও অ্যাডাম
জাম্পা। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। এই গ্রুপে আছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান।সদ্য শেষ হওয়া বিগ ব্যাশের আসরেও ১৫৩ স্ট্রাইকরেটে ৩২৪ রান করেছেন
রেনশ। তবে গত পরশু অস্ট্রেলিয়ার হয়ে তাঁর টি-টুয়েন্টি অভিষেক হয়েছে পাকিস্তানের
বিপক্ষে, সেই ম্যাচে রেনশ আউট হয়ে গেছেন মাত্র ১৫ রান করে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত