প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
ভোটের জন্য একটি দল ‘শিরকি’ কথা বলছো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেয়ার মত শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এ রকম শিরকি কথা-বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন। অ্যাটর্নী জেনারেল বলেন, ‘দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এ রকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।’ এ সময় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচন না হওয়ার মতো সব আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছেন। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।’
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত