প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে গত ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাব : গোলাম পরওয়ারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখনই যারা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের হুমকি-ধমকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকতে পারবে না। তাদের কাছে দেশ নিরাপদ নয়। সুতরাং আগামী নির্বাচনে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের আমরা লাল কার্ড দেখাব।’আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা বোরকা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার। বরং ইসলামী শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে। এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত