প্রিন্ট এর তারিখ : ০৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীর ওপর হামলা মানবে না এনসিপিা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট–সমর্থিত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।আজ সোমবার সন্ধ্যায় বাংলামোটর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।এই মিছিলে নেতৃত্ব দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্যসচিব এস এম শাহরিয়ার এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মধ্যে গভীর আশঙ্কা সৃষ্টি করেছে। সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমাদের গুরুতর সংশয় তৈরি হয়েছে।’
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত