প্রিন্ট এর তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
করপোরেট ঋণে লাগাম টানছে বাংলাদেশ ব্যাংক, মানি মার্কেট প্রথম অবস্থানো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সারা বিশ্বের অর্থনীতিতে প্রথম অবস্থানে বন্ড, এরপরে পুঁজিবাজার ও তৃতীয় অবস্থানে থাকে মুদ্রাবাজার বা মানি মার্কেট। বাংলাদেশে তার উল্টো মন্তব্য করে গভর্নর বলেন, দেশে মানি মার্কেট প্রথম অবস্থানে। এখানে একটি বড় পরিবর্তন আনতে হবে। সরকার, ব্যবসায়ীরা মিলে এই পরিবর্তন হতে হবে। সরকারের ঋণ সবচেয়ে বেশি। সরকারের এই ঋণই বন্ড মার্কেটকে উন্নয়ন ও ভাইব্রেন্ট করতে পারবে। তাই বন্ড মার্কেট উন্নয়নে সরকারকে আগে এগিয়ে যেতে হবে। মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে; কারণ, অনেক দিন ধরেই টাকা ছাপিয়ে বাজারে দেওয়া হচ্ছে না। এ জন্য বন্ড মার্কেট বড় করার সুযোগ আছে। গভর্নর বলেন, ‘আমাদের ৫-৬ লাখ কোটি টাকার সঞ্চয়পত্রের বাজার আছে। এটা সহজে সেকেন্ডারি মার্কেটে (পুঁজিবাজারে) আনা যায়। চাইলে সহজেই কেউ বিক্রি করে দিতে পারবে। এটা লেনদেনযোগ্য করা কোনো বিষয় না। এটা করলেই বন্ড মার্কেটের আকার রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। বন্ড মার্কেট বড় করতে হলে বিনিয়োগকারীদের “বিশ্বাস” করাতে হবে, প্রতিষ্ঠান যথাসময়ে লাভসহ অর্থ ফেরত দেবে। কোনো কারণে তা দিতে না পারলে কোম্পানিকে খেলাপি হিসেবে ধরা হবে।’
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত