প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা উদ্বেগ দূর না হওয়াটা সত্যিই দুঃখজনকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পাকিস্তানের ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে অসঙ্গত ও বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া দুঃখজনক।সাবেক এই অধিনায়ক ইউসুফ বলেন, ‘ক্রিকেটপ্রেমী বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগের কারণে খেলাধুলা থেকে বঞ্চিত করা সত্যিই দুঃখজনক। অতীতে যখন এমন পরিস্থিতি হয়েছিল, তখন নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমোদন দেওয়া হয়েছিল। দেশের ভিত্তিতে মানদণ্ড পরিবর্তন করা ঠিক নয়।’তিনি আরও যোগ করেছেন, আইসিসিকে নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করতে হবে, কোনো একক বোর্ডের স্বার্থ রক্ষা করা নয়। তার মতে, ন্যায্যতা ও সমমনা মনোভাব বজায় রাখা বিশ্ব ক্রিকেটের মূল ভিত্তি।উল্লেখ্য, আইসিসি শনিবার (২৪ জানুয়ারি) ঘোষণা করেছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত