প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
ভোলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: দেড় লাখ টাকা জরিমানা আদায়া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ Reagent ব্যবহার, ট্রেড লাইসেন্স বা ক্লিনিক লাইসেন্স নবায়ন না করা, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ইউনিটি মেডিকেল সার্ভিসের মালিককে ২০ হাজার, বন্ধন হেলথকেয়ারের মালিককে ৪০ হাজার এবং ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যানকে ১ লাখসহ ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে এ ধরনের অপরাধ আবার না করার জন্য সতর্ক করা হয়।আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম এই অভিযানের নেতৃত্ব দেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত