প্রিন্ট এর তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
স্থগিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার (২৪ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক। আগামীকাল রোববার ব্যাংকটির উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামীকাল ২৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০.০০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।’যে পাঁচ ব্যাংক একীভূত করে এই ব্যাংক গঠন করা হচ্ছে, সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত