প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় এনসিপির নতুন থিম সংা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর শাহবাগ মোড়ে আজ শনিবার (২৪ জানুয়ারি) সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই থিম সং প্রকাশ করেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজপথে মাদুর পেতে নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সজীব ভূঁইয়া বলেন, ‘যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি। আমরা চাই, আমাদের প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক। সে লক্ষ্যেই সাদামাটা পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজে অংশ নিতে পারেন।’অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সমাজের সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করা হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত। আজকের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।’এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত