প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত আজ া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নুর নাহার তারিন এবং মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা চূড়ান্ত করা হয়।এ ছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানেরাও সম্মেলনে অংশ নেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত