প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে নাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নিরাপত্তা শঙ্কায় নিজেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আইসিসি তা প্রত্যাখান করেছে। এরপরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। কিন্তু ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি মানতে নারাজ দেশটির সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি।মনোজ তিওয়ারি বলেন, শেখ হাসিনা যদি ভারতে নিরাপদে থাকতে পারেন, তাহলে ক্রিকেটাররা কেন নিরাপদে থাকতে পারবে না। বিসিবির এই সিদ্ধান্ত আসেনি, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত। কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে, ক্রিকেটাররাও একই নিরাপত্তা পাবেন।মনোজ তিওয়ারি উল্লেখ করেন, বিশ্বকাপে খেলতে না পারলে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন। সকল বাংলাদেশি ক্রিকেটার দেশের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখেন। তবে আইসিসির নির্দেশ স্পষ্ট – খেলো বা সরে যাও। বিসিবির এই সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর দৃষ্টিতে বোর্ডের চেয়ে রাজনৈতিক প্রভাবিত।এমএইছ / ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত