প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা ও ভোট ইঞ্জিনিয়ারিং করে কেউ এগিয়ে যেতে পারবে না : আমীর খসরুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আসন্ন
ত্রয়োদশ জাতীয়
সংসদ
নির্বাচনে
চট্টগ্রাম-১১ আসনে বিএনপি
মনোনীত
ধানের
শীষের
প্রার্থী
ও
বিএনপি
স্থায়ী
কমিটির
সদস্য
আমীর
খসরু
মাহমুদ
চৌধুরী
বলেছেন,
‘জনগণের
উপর
আস্থা
হারিয়ে
অন্য
পন্থা
অবলম্বন
করলে
দেশ
ও
গণতন্ত্রের
ভবিষ্যৎ
ভালো
হবে
না।
সবাইকে
আহ্বান
করছি
অন্যপন্থা
বাদ
দিয়ে
জনগণের
কাছে
যান,
আস্থা
অর্জন
করেন
এটাইতো
গণতন্ত্র।
জনগণের
আস্থা
অর্জন
না
করে
ভোট
ইঞ্জিনিয়ারিং
করলে
তো
লাভ
হবে
না।
দিন
শেষে
ইঞ্জিনিয়ারিং
টেকে
না। শেখ
হাসিনা
ভোট
ইঞ্জিনিয়ারিং
করেছে।
আজ
সে
কোথায়
আছে।
সেটা
থেকে
শিক্ষা
নেওয়া
উচিত।
এরকম
মিথ্যা
প্রোপাগান্ডা,
ভোট
ইঞ্জিনিয়ারিং
করে
কেউ
এগিয়ে
যেতে
পারে
না। কেউ সেটি চাইলে জনগণ হতে দেবে না। প্রতিহত করবে।‘আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। প্রচারণার দ্বিতীয় দিনে তিনি ৪১ নং ওয়ার্ড চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এই সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী, তরুণ অংশ গ্রহণে জনসমুদ্র পরিণত হয়।তিনি বলেন, ‘সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল কলেজ, হাসপাতালে যেতে পারবে। নির্ভয়ে জীবনযাপন করতে পারবে। বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে। জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। জীবনের নিরাপত্তা ছিল না। তারা আশা করছে নির্বাচিত সরকার আসলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে।‘তিনি আরও বলেন, ‘যারা আগামী নির্বাচন বানচাল করতে চাই, যাদের মানুষের উপর আস্থা নাই তারা অনেককিছু করতে চাইবে। এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না। এসব কাজ জনগণের বিরুদ্ধে কাজ করবে। জনগণের দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে কাজ করবে। যারা এসব করবে তাদের জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে।‘বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের ক্রান্তিলগ্নে দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় রেখেছে। এবারও আমরা দেখতে পাচ্ছি দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি।এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডা: নূরুল আফসার, মোঃ ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মোঃ আজম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত