প্রিন্ট এর তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি : হাসনাত আব্দুল্লাহা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আমরা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি বলে উল্লেখ করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
‘আগামী ১২ তারিখ আপনাদের যেই ভয় দেখাক না আমাদেরকে অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে যদি আপনাদের এ চিন্তা থাকে তাহলে বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।‘আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ন ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন,
‘ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান। ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ।‘ তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল, গুম করা হতো, আয়না ঘরে নেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো, ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে তা আর হবে না, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ।‘তিনি
বলেন,
‘আমরা
এমন
একটি
বাংলাদেশ
গড়ে
তুলবো
যে
বাংলাদেশে
মত
প্রকাশের
স্বাধীনতা
থাকবে, তেমনভাবে
দ্বিমত
প্রকাশেরও
স্বাধীনতা
থাকবে।
আমরা
এমন
একটি
বাংলাদেশ
গড়ে
তুলবো
যে
বাংলাদেশে
আপনি
হিন্দু
হোন
বা
মুসলমান
হন,
পাহাড়ি
হন
কিংবা
সমতলের
মানুষ
হন
খ্রিস্টান
হন
বা
সাঁওতাল
হন
আপনার
এমন
কোন
পরিচয়
থাকবে
না
বরং
আপনি
বাংলাদেশের
নাগরিক
হিসেবে
সমমর্যাদা
নিয়ে
শান্তিতে
বসবাস
করতে
পারবেন।‘
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত