প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তিা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ইসলামী ব্যাংকে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এই প্রকল্পে ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। এ পদে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন পদের নাম: ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট আবেদনে যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা: ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে।অন্য যোগ্যতা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই দেশের যেকোনো গ্রামীণ এলাকায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের (career.islamibankbd.com) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত