প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়া নিয়ে যা বললেন বুবলিা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকাই সিনেমার
জনপ্রিয় অভিনেত্রী
শবনম বুবলী।
সম্প্রতি দেশের
সামাজিক মাধ্যমে
শোবিজ তারকাদের
নিয়ে বিভিন্ন
ভিত্তিহীন এবং
গুজব ছড়ানো
হচ্ছে বলে
দাবি করেন
তিনি। তাই
এসবের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা
নেওয়া উচিত
বলে মনে
করেন বুবলি। একটি শোরুম
উদ্বোধন করতে
গিয়ে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে
সামাজিক মাধ্যমে
ট্রলিংয়ের শিকার
হওয়া প্রসঙ্গে
বুবলী বলেন,
‘আমার কাছে
খুব দুঃখ
লাগে যে,
মেয়েরাই ইদানিং
মেয়েদেরকে আরও
বেশি ট্রলিং
করে। অনেক
হিজাব পরা
নারী আছেন,
বলতে বাধ্য
হচ্ছি- তারাও
অন্যের বিরুদ্ধে
মিথ্যা ছড়িয়ে
ভিডিও বানাচ্ছেন।
আমার মনে
হয়, এটা
আমাদের ইসলামকে
অবমাননা করা।
কারণ আমাদের
ইসলামে গীবত
করাকে সবচেয়ে
বেশি জঘন্য
কাজ বলে
গণ্য করা
হয়।’ এরপর সাইবার
ক্রাইম বিভাগের
দৃষ্টি আকর্ষণ
করে এ
চিত্রনায়িকা বলেন,
‘এছাড়াও শিল্পীদের
দেশের বাইরে
ছোট করা
হচ্ছে। এসব
কর্মকাণ্ড কখনোই
গ্রহণযোগ্য নয়।
আমি মনে
করি, দেশের
সাইবার ক্রাইম
বিভাগের দ্রুত
এই বিষয়গুলোতে
নজর দেওয়া
এবং আইনানুগ
ব্যবস্থা নেওয়া
উচিত।’ সাম্প্রতিক গুঞ্জন,
দ্বিতীয়বার মা
হতে যাচ্ছেন
বুবলী। এ
বিষয়ে তাকে
প্রশ্ন করা
হলে অভিনেত্রীর
জবাব, ব্যক্তিগত
বিষয় নিয়ে
মানুষের কৌতূহল
থাকতেই পারে।
আমি সেটাকে
সম্মান করি।
তবে ব্যক্তিগত
বিষয় নিয়ে
কথা বলার
জন্য আলাদা
সময় ও
উপলক্ষ্য থাকা
প্রয়োজন। আজ
যেহেতু একটি
উৎসবের মঞ্চে
আছি, তাই
আলোচনাটি এখানেই
থাক।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত