প্রিন্ট এর তারিখ : ০৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
‘হাঁস’ প্রতীকে লড়বেন হাসিনা!া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
হাঁস প্রতীক পেয়েছেন হাসিনা খান চৌধুরী। তিনি ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী। এই আসনের সাবেক তিনবারের এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান তাকে প্রতীক বরাদ্দ দেন। জানা যায়, বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে হাসিনা খান এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যাচাই-বাচাইয়ে মনোনয়ন বাতিল হলে আপিলে ফিরে পান। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আরেক সাবেক এমপি আনোয়রুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর ভাতিজা। এই আসনে লড়ছেন বিডিপি প্রার্থী (জোট) আনোয়ার হোসেন চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদুর রহমান, জাতীয় পার্টির হাসনাত মাহমুদ তারিক ও গণফোরামের লতিফুর বারী হামীম।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত