প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি-দখলদারি চলবে না : রবিউলা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন,
বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি বা অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৫ নং ওয়ার্ড হাসান নগর এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।রবিউল বলেন,
‘দলের নামে দুর্বৃত্ত চলবে না,
কারো অধিকার হরণ করা চলবে না,
কারো ওপর চাপ প্রয়োগ করা চলবে না। বিএনপি করে এসব করা যাবে না। আমাকে জানাবেন, প্রতিরোধ আমি করব।‘তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক ছাত্রছায়া, কোনো নেতা যদি চাঁদা চায়, ধমক দেয় বা চাপ প্রয়োগ করে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব। বিএনপির নাম ব্যবহার করেও কেউ অন্যায় করতে পারবে না। শেখ রবিউল আলম রবি বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কিশোর গ্যাং, মাস্তানি বা ভয়ভীতি প্রদর্শন কেউ করে পার পাবে না। রাষ্ট্রও এমন পরিস্থিতি প্রতিহত করবে।‘তিনি গ্যাস সংকট,
রাস্তাপথ উন্নয়ন,
খেলার মাঠ,
মসজিদ এবং নাগরিক সেবা নিয়ে আশ্বাস দেন বলেন,
বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার নীতিগত ও টেকসই সমাধান করা হবে।নির্বাচনের গুরুত্ব তুলে ধরে রবিউল বলেন,
এবারের ভোট শুধু উন্নয়নের ভোট নয়,
এটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সিদ্ধান্তের ভোট। জনগণই রাষ্ট্রের মালিক,
আমরা জনপ্রতিনিধিরা সেবক।তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন,
নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেবেন। আপনাদের অধিকার বাস্তবায়ন করবেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার জনগণ।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত