প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণচেষ্টা, গ্রেফতার প্রবাসীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ভোলার বোরহানউদ্দিনে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণচেষ্টায় মো. রায়হান (২৫) নামে এক প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রায়হান কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল বশারের ছেলে।মামলা সূত্রে জানা যায়, একই উপজেলার ভুক্তভোগীর সঙ্গে দুবাই প্রবাসী রায়হানের আট মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পরিচয় হয়। এরপর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দীর্ঘদিন মোবাইলে যোগাযোগ ঘনিষ্ঠতায় রূপ নেয়।গত ৩০ ডিসেম্বর রায়হান দেশে এসে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কয়েকটি হোটেলসহ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। একপর্যায়ে সোমবার রাতে ওই কলেজছাত্রীর চাচার বাসায় এসে তার পরিবারকে বিয়ের কথা বলেন। পরে রায়হান সেখানে রাতযাপন করার অনুরোধ করলে ছাত্রীর চাচার পরিবার তাকে একটি রুমে থাকতে দেন।একপর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে রায়হান কলেজছাত্রীর রুমে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। এ সময় রায়হান পালিয়ে যান। ওসি মো. মনিরুজ্জামান জানান, কলেজছাত্রীর এজাহার সূত্রে রায়হানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত