প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
বিল্টু এবং তার শিক্ষক ও বাবার মজার তিনটি জোকসা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
শিক্ষক: বলতো বিল্টু, আম বা যে কোনো ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?
বিল্টু: উপরে খাওয়ার লোক নেই তাই।শিক্ষক: চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে বিল্টু?
বিল্টু: চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে। বিল্টু: আমি আর স্কুলে যাব না বাবা।
বাবা: কেন বিল্টু, লেখাপড়া করতে ভালো লাগে না?
বিল্টু: তা নয়, স্কুলের শিক্ষকরা কিছুই জানেন না! সব প্রশ্নের উত্তরই তো আমাদের থেকে জানতে চান। বাবা: আজ স্কুলের শিক্ষক কী বললেন?
বিল্টু: বললেন, তোমার জন্য একজন ভালো অংকের টিউটর রাখতে।
বাবা: মানে?
বিল্টু: মানে তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত