প্রিন্ট এর তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর
কাজীপাড়া–গ্রিন রোড এলাকায়
দুর্বৃত্তদের
গুলিতে
স্বেচ্ছাসেবক
দল
নেতা
আজিজুর
রহমান
মুসাব্বিরকে
গুলি
করে
হত্যা
করা
হয়েছে।
তিনি
ছিলেন ঢাকা
মহানগর
উত্তর
স্বেচ্ছাসেবক
দলের
যুগ্ম
আহ্বায়ক।আজ বুধবার
(৭
জানুয়ারি)
রাত
আনুমানিক
৮টা
৪০
মিনিটে
কাজীপাড়া
গ্রিন
রোড
এলাকায়
এ
গুলির
ঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান,
দুর্বৃত্তরা
হঠাৎ
তাকে
লক্ষ্য
করে
গুলি
ছুড়ে
পালিয়ে
যায়। গুলিবিদ্ধ
অবস্থায়
গুরুতর
আহত
মুসাব্বিরকে
দ্রুত
পান্থপথের
বিআরবি
হাসপাতালে
নেওয়া
হয়।
সেখানে
চিকিৎসাধীন
অবস্থায়
তিনি
মারা
যান
বলে
নিশ্চিত
করেছেন
তেজগাঁও
বিভাগের
এডিসি
ফজলু।ঘটনার
পরপরই
আইনশৃঙ্খলা
বাহিনীকে
বিষয়টি
অবহিত
করা
হয়।
পুলিশ
ঘটনাস্থল
পরিদর্শন
করেছে
এবং
হামলার
কারণ
ও
জড়িতদের
শনাক্তে
তদন্ত
কার্যক্রম
চলছে।
এ
ঘটনায়
এলাকায়
চরম
উত্তেজনা
বিরাজ
করছে।
নিহতের
মরদেহ
আইনগত
প্রক্রিয়া
শেষে
ময়নাতদন্তের
প্রস্তুতি
নেওয়া
হচ্ছে
বলে
জানিয়েছে
পুলিশ।
এনএম /ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত