প্রিন্ট এর তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত ইসিতে আপিল ২৯৫া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এখন পর্যন্ত আপিল আবেদনপত্র জমা পড়েছে ২৯৫টি।আজ বুধবার (৭ জানুয়ারি) তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে ১৩১টি আপিলের আবেদন। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।গত সোমবার থেকে এই আপিল আবেদন শুরু হয়েছে।এর আগে প্রথমদিনে আবেদন জমা পড়ে ৪২টি। দ্বিতীয় দিনে জমা পড়ে ১২২টি আবেদন। আর আজ তৃতীয় দিন আবেদন করা হয়েছে ১৩১টিতে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিলের আবেদন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত