প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
পীরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতা
শাহিন খান, রংপুর প্রতিনিধি ||
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের মাদারপুর পশ্চিমপাড়ায় ঐতিহ্যবাহী
ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ইং) বিকেল ৩ ঘটিকায়
মাদারপুর পশ্চিমপাড়া সংলগ্ন কৃষি মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন
করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমান। শুধু স্থানীয় এলাকাই
নয়, আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও দূরদূরান্ত থেকেও মানুষজন এই খেলা উপভোগ করতে ছুটে
আসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব আহাদ
আলী সরকার। তাঁর সভাপতিত্বে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত দক্ষ ঘোড়সওয়াররা অংশগ্রহণ
করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোর দৌড়, গতিশীলতা ও কৌশল দর্শকদের মাঝে ব্যাপক
আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।স্থানীয়রা জানান, প্রতি বছর নিয়মিতভাবে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা
হয় এবং ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী খেলাটি ধরে রাখার জন্য তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন।
এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে
বলে মনে করেন এলাকাবাসী।আয়োজকদের মতে, এই ধরনের খেলাধুলা সমাজে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ
ব্যক্ত করেন।উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে এবং বিপুল দর্শকের উপস্থিতিতে সফলভাবে ঘোড়ার দৌড়
প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত