প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত পুলিশ সদস্যা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাতে ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন
(২৮)
নামের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
(সিএমপি)
এক সদস্য নিহত হয়েছেন।আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।তিনি বলেন,
‘নিহত নয়ন গতকাল রাত ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।‘আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন কক্সবাজারের চকরিয়ার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত