প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
হিলিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিতা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলিতে এই
গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।আজ বুধবার
(৩১ ডিসেম্বর) দুপুর ২টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান বোয়ালদাড় মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম।জানাজা
শেষে
খালেদা
জিয়ার
আত্মার
মাগফিরাত
কামনা
করে
বিশেষ
দোয়া
ও
মোনাজাত
করা
হয়।এ
সময়
বক্তারা
বলেন,
‘বেগম
খালেদা
জিয়া
বাংলাদেশের
গণতান্ত্রিক
আন্দোলনের
এক
অবিস্মরণীয়
নেত্রী
ছিলেন।
দেশের
গণতন্ত্র,
মানুষের
অধিকার
ও
স্বাধীনতা
রক্ষায়
তিনি
আজীবন
সংগ্রাম
করেছেন।
তাঁর
মৃত্যুতে
জাতি
একজন
দৃঢ়চেতা
ও
আপসহীন
নেতৃত্বকে
হারাল।‘বক্তারা আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।‘
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত