প্রিন্ট এর তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবিা
শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি ||
শীতকালীন অবকাশ ও বড়দিন
উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল (২৮ ডিসেম্বর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
(কুবি)।আজ শনিবার (২৭ ডিসেম্বর)
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত
করেন।রেজিস্ট্রার অধ্যাপক ড.
মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে
আগামীকাল (২৮ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু
হবে।'উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী গত ১৯ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি, বড়দিনের
ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিনের অবকাশ ছিল।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত