প্রিন্ট এর তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
শহীদ হাদির কবর জিয়ারতে উপচে পড়া ভিড়ের দৃশ্যা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর
৮দিন শেষ হয়ে এসেছে আরেকটি শুক্রবার। তবে তার প্রতি মানুষের ভালোবাসা বা আগ্রহ এখনো
এতকুটুও কমেনি। বরং যেন দিন দিন বেড়েই চলছে।এই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে
অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধস্থলে শহীদ ওসমান হাদির কবর দেখতে শতাধিক উপস্থিত
হন শুভাকাঙ্ক্ষী।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর
নজরুল সমাধিসৌধের গেট খুলে দেওয়া হয় এবং এসময় ওসমান হাদির কবর দেখার জন্য ভেতরে প্রবেশ
করেন তার ভক্ত অনুরাগীরা।ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত ও মোনাজাত
করেন তারা। মোনাজাতে অনেকেই অশ্রুসজল চোখে হাদির হত্যার বিচার দাবি করেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত