প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে- নির্বাচন কমিশনারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে, এমন ধরনের কোনো কর্মকাণ্ড সহ্য করবে না ইসি। এমন কর্মকাণ্ড বাধা দিতে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।’আজ
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।যেকোনো ধরনের সহিংসতা কমাতে কিংবা রোধ করতে আইনের মধ্যে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ কথা জানিয়ে নির্বাচন কমিশনার বলেন,
‘আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের নির্দেশ রয়েছে। যারা এসব কর্মকাণ্ড পরিচালিত করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’তিনি আরো বলেন- আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না।মেসেজ ইজ ক্লিয়ার আর কোনো ঘটনা ঘটার সুযোগ দেওয়া হবে না।’ যারা হত্যাকাণ্ড ঘটাতে চায়, তাদের প্রতি মানবিক না হওয়ার নির্দেশ। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে জোর দিয়েছে ইসি।ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নিয়েছে কমিশন।’গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ইসির পরোক্ষ বিষয়, এটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলতে পারবে বলেও জানান তিনি। নির্বাচন উৎসবের পরিবেশকে যারা বিঘ্ন করতে চায় তারা ব্যর্থ হবে এ কথা উল্লেখ করে ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় উৎসবের আমেজ ব্যাহত হয়েছে। আগামীতে যারা উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে চায় তারা ব্যর্থ হবে।’তিন বাহিনীর প্রধান আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিনকে তাদের প্রস্তুতি তারা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য।১ লাখ সেনাসদস্য মাঠে থাকবেন। ইসি থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সম্পূর্ণ প্রস্তুত আছে এটাও জানিয়েছেন।এদিন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত