প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
৮ ডিসেম্বর হানাদারমুক্ত দিবসে ববিতে মোমবাতি প্রজ্বালনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
১৯৭১ সালের ৮ ডিসেম্বর
পাকিস্তানি হানাদারমুক্ত হয় বরিশাল। সেই ঐতিহাসিক দিনটি স্মরণে এবং শহীদ
মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে মোমবাতি প্রজ্বালন করেছে বরিশাল
বিশ্ববিদ্যালয়ের (ববি) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।আজ সোমবার
(৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালনের মধ্য
দিয়ে ১৯৭১ সালের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ এবং বরিশাল হানাদারমুক্ত দিবস
উদযাপন করা হয়।অনুষ্ঠানে
ভূমিকা সরকার বলেন, ‘যারা বরিশালকে মুক্ত করতে লড়াই করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা
জানাতেই আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মকে
মুক্তিযুদ্ধের লড়াই-সংগ্রামের ইতিহাস জানাতে হবে। ব্যক্তিকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।’আব্দুর
রহমান বলেন, ‘৫৪ বছর আগে আজকের এই দিনে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বরিশালে প্রথম
স্বাধীনতার পতাকা উড়েছিল। পাশাপাশি আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের এই ইতিহাস প্রজন্ম
থেকে প্রজন্মে সঞ্চারিত হোক।ক্লিনটন চাকমা বলেন, ‘৮ ডিসেম্বরের
এই দিনে আমরা স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে বরিশাল স্বাধীন
হয়েছিল।’
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত