প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
পারস্য উপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পারস্য উপসাগরে একটি
মহড়ার সময় বিভিন্ন ধরণের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে
ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।মহড়ার
দ্বিতীয় ধাপে দেশভিত্তিক দূরবর্তী অবস্থান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা
ওমান সাগরের সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে।
ক্ষেপণাস্ত্রগুলো একযোগে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।ক্ষেপণাস্ত্র
চালনার সঙ্গে সঙ্গে ড্রোন ব্যবস্থাও সম্ভাব্য শত্রু ঘাঁটিতে আক্রমণ করতে সক্ষম হয়
এবং সফলভাবে তা ধ্বংস করে।মহড়াটি
গতকাল শুরু হওয়া পর জাহাজে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ থেকে আগত শত্রু
আক্রমণ মোকাবিলায় প্রশিক্ষণ গ্রহণ করেছে, যাতে ইরানি জাহাজ ও উপকূলীয় স্থাপনা
সুরক্ষিত থাকে।এই মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ ব্যবস্থার
স্থিতিশীলতা পরীক্ষা এবং শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ মোকাবিলা। মহড়াটি পারস্য উপসাগর,
হরমুজ প্রণালী এবং নাজেত দ্বীপপুঞ্জ—আবু মুসা, গ্রেটার টুনব, লেসার টুনব ও সিড়ি অঞ্চলে
পরিচালিত হচ্ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত