প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
ছেলের কোপে প্রাণ হারালেন বাবাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
চাঁদপুরের কচুয়ায়
ছেলের কোপে প্রাণ হারালেন বাবা আব্দুল খালেক (৭০)। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল
৩টায় উপজেলার বাইছারা নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনার পর
পালাতে চাইলে স্থানীয়রা ছেলে মো. হোসাইনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে।তার পারিবারিক
সূত্র জানা যায়, বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাবা খালেক ও ছেলে হোসাইনের
কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত
হয়ে ওঠেন হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের
ওপর একের পর এক কোপ দিতে থাকেন। আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন
হয়ে যায়।বড়
ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি। এমন নৃশংসতায় আমরা সবাই ভেঙে পড়েছি।স্থানীয়
ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ
রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর
বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, পালানোর সময়
জনতা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত