প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
ঝালকাঠিতে হারানো ১৫ মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন পুলিশ সুপারা
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি ||
ঝালকাঠিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫ খ্রি.) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি জেলা পুলিশের আইসিটি শাখা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শনাক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।নিজেদের হারানো মূল্যবান ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি; ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ঝালকাঠি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত