প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
অপতৎপরতা চালিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ—বেলায়েত হোসেন বুলু
||
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সোমবার (২৪ নভেম্বর) বিকালে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, "দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, ভয়ভীতি কিংবা বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না। অতীতের অপকর্ম আড়াল করতে নতুন করে অপতৎপরতা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।"তিনি আরও বলেন, "রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের অধিকার ও প্রত্যাশাকে সম্মান করতে হবে। কোনো গোপন ষড়যন্ত্র, সন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের আস্থা অর্জন করা যায় না। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।"এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হারুন আল রশীদ ও আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মো. সবুজ ও মো. সেলিম; ৩৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল জাবের, সদস্য সচিব ইয়ার খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লিটন; ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজু, সদস্য সচিব মো. সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম; ৩৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল, সদস্য সচিব শফিউল আলম বাদশা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার; ৪৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী জাহিদসহ বন্দর থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত