প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
যবিপ্রবির অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি নিশাত সম্পাদক শামীম
উম্মে সাবিহা জামান শশী , যবিপ্রবি প্রতিনিধি ||
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত অভয়নগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, JUST’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত সুলতানা আঁখি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম শেখ।কমিটির সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা রহমান হৃিদিকা। এছাড়া সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা খাতুন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুক রহমান ইপ্তি।দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি নিশাত সুলতানা আঁখি বলেন, ‘একটি সংগঠনের অগ্রযাত্রা কখনো একক প্রচেষ্টায় সম্ভব নয়। সবার আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে অ্যাসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’সাধারণ সম্পাদক মো. শামীম শেখ বলেন, ‘একটি সংগঠনের সফলতা নির্ভর করে সুষ্ঠু পরিকল্পনা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার ওপর। সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করা, সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সবার মধ্যে সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার চেষ্টা করব।’তিনি আরও বলেন, ‘অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আমরা শুধু একটি সাংগঠনিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না; বরং এটি সবার ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মিলনস্থল হয়ে উঠুক, এটাই প্রত্যাশা। সবার সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ ক্ষেত্রে সবার পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
নবগঠিত কমিটির সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভয়নগরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতার মনোভাব তৈরি এবং নবীন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলাই তাঁদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সংগঠনটিকে একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁরা কাজ করবেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত