প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান
মোঃ আরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি ||
১ নভেম্বর ২০২৬, রবিবার “নতুন পথে প্রত্যাবর্তন” স্লোগানকে সামনে রেখে এসআরবি-১২-এর সদর দপ্তর, সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, পিপিএম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো: আমিরুল ইসলাম খান আলীম এবং এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো: আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ, পিপিএম বলেন, চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। ত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা অত্যন্ত জরুরি। এ সময় তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন। এ সময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত