প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সাইদুর রহমান
মোহাম্মদ মিকাইল, নিজস্ব প্রতিবেদক ||
একজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। নিজের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন তিনি।রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সাইদুর রহমান। এ সময় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন হুমকির অভিযোগে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি।তিনি আরও জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত