প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
জলঢাকায় কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসকের সভা
কামরুজ্জামান (কামরুল) , নীলফামারী জেলা প্রতিনিধি ||
নীলফামারীর নবাগত জেলা প্রশাসক
ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির জলঢাকা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,
রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময়
সভা করেছেন। জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন
কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল
ফেরদৌস হ্যাপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির। এ সময় অন্যান্যের
মধ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, নীলফামারী জেলা বিএনপির সাবেক
সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ
ফয়সাল কমেট চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার আমীর মোখলেছুর রহমান মাষ্টার,
প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, জেলা
জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,শিক্ষা
প্রতিষ্ঠান প্রধানগণ , ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।পরিচিতি ও মতবিনিময় সভায় রাজনৈতিক
ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ জলঢাকা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য
রাখেন। প্রধান অতিথি'র বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ন
কবির বলেন, মানবিক নৈতিকতা, অর্থনৈতিক ও সৃজনশীল সমাজ ব্যবস্থা গঠনে মানসম্মত শিক্ষার
কোন বিকল্প নেই। শিক্ষার পরিবেশ উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকারি বিভিন্ন
দপ্তরের কর্মকর্তাদের নৈতিক দ্বায়িত্ববোধ থেকে দ্বায়িত্ব পালন করতে হবে।জেলা প্রশাসক বলেন,মাদক সহ
বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে উঠতি বয়সের যুবকরা জড়িয়ে পড়ছে , যুব সমাজকে কিশোর
গাং, মাদক, জুয়া, মোবাইলে আসক্তি, ইভটিজিং ও অপরাধপ্রবণ কর্মকান্ড থেকে রক্ষা করে মেধা
মননশীলতায় গড়ে তুলতে হবে। দায়িত্ব পালনে প্রতিটি দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা করার দৃঢ়
প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক জনাব, হুমায়ন কবির।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত