প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ফরিদপুরের দুর্গাপূজার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
মোঃ আরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ই অক্টোবর শনিবার রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মো: তাজিনুর ইসলাম, উপজেলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। এ'সময় তাঁর সঙ্গে ফরিদপুর পৌরসভা ৩নং ওয়ার্ড দলনেতা মো: আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।এ ধরনের পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত