প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি
উম্মে সাবিহা জামান শশী , যবিপ্রবি প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৫ ও ১৬ অক্টোবর এবং ২২ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা নয় দিনের ছুটি ভোগ করবেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।দীর্ঘ এ ছুটিতে শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অবকাশ যাপনের সুযোগ পাবেন। অন্যদিকে, ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হওয়ার কথা রয়েছে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত