প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান
শারাফাত হোসাইন নাবা ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী সংগঠন ‘গণিত ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরী।সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহাবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিজয় এবং দপ্তর সম্পাদক রাফিন বিন হাই।একাডেমিক ও গবেষণা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির আহমেদ সৈকত এবং উপ-সমন্বয়ক সানজিদা হক। এ শাখার সদস্য হিসেবে রয়েছেন সামিরা নাসরিন জুহি, রাশেদুল ইসলাম ও রায়হান আহমেদ সিয়াম।ক্রীড়া শাখায় দায়িত্ব পেয়েছেন আবু বকর সায়েম, আবু সায়েদ, রিফাত হাসান, নাতিক জোবায়ের ও মিনহাজুর তাসবি সোহান। সংস্কৃতি ও বিতর্ক শাখায় রয়েছেন নূপুর রাণী দাস, প্রিয়া রাণী দেব, উমর ফারুক ইমন, লিলয় কুমার দাস ও তাহমিদ শরিফ খান।প্রচার ও প্রকাশনা শাখার দায়িত্বে আছেন শামসের তাবরিজ চৌধুরী, সোমিয়া মোস্তফা লিজা, নাদিম আহমেদ, আশরাফুল ইসলাম ও তামান্না আক্তার। এছাড়া আইসিটি শাখায় দায়িত্ব পেয়েছেন তাসনুভা তাসনিম, শ্রাবন্তি রাণী দাস, রফিকুল ইসলাম, আসমা আক্তার নিশি ও ওয়ালিদ মিয়া।নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করা। একাডেমিক শিক্ষার পাশাপাশি গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা হবে। গণিত শুধু একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ ও সমস্যা সমাধানের একটি কার্যকর মাধ্যম।”সহ-সভাপতি মাহফুজ উদ্দিন মৃধা বলেন, “ম্যাথমেটিক্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এ যাত্রায় সবার সহযোগিতা কামনা করছি। গণিতচর্চার প্রসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত